ভর্তি ফরম পূরণ করবেন যেভাবে?

অনলাইনে ভর্তি ফরম পূরণের জন্য প্রথমে আপনাকে যেতে হবে https://ammkbhs.xyz এই ওয়েবসাইটে। তারপর উপরে Online Admission এ ক্লিক করতে হবে। ছাত্র-ছাত্রীর ছবি সহ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও বাবা মায়ের ভোটার আইডি অনুযায়ী সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নিচের Next বাটনে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট অপশনে বিকাশ, নগদ ও রকেট সিলেক্ট করে নির্ধারিত টাকা ও প্রদত্ত সঠিক নম্বরে টাকা পাঠিয়ে Sender Number ও Transaction ID টা খুব সতর্কতার সাথে দিতে হবে যাতে ভুল না হয়। তারপর আবার নিচের Next বাটনে ক্লিক করে Preview পেইজে সকল তথ্য চেক দিয়ে যদি সঠিক থাকে তাহলে নিচে Submit বাটনে ক্লিক করে ফর্মটি প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দিয়ে বিদ্যালয়ের অফিসে এসে ফর্মটি জমা দিয়ে শিক্ষকের সাক্ষর সহ Admit Card সংগ্রহ করতে হবে।